ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ১২:১৭ এএম

আ’লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার

ছবি : সংগৃহীত, আ’লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মিজানুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দলের কোনো নেতাকর্মী মিজানুর রহমানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা কমিটির পক্ষ থেকে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে অন্য যে কোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার

১

বগুড়ায় জুলাই হত্যা মামলার আসামী ফারুক চেয়ারম্যান গ্রেফতার

২

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন সংগীতশিল্পী ন্যানসি

৩

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে আ’ লীগ কর্মী নিহত

৪

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

৫

সিরাজগঞ্জের এনায়েতপুরে খেলার মাঠের দাবিতে মানববন্ধন

৬