ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১১:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে আ’ লীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে আ’ লীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মো. টমাস(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় আরও অন্তত: ৩ জন আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। তারা  অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ জানায়, আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পারচৌকা গ্রামের চৌকা এলাকার একটি ঘাসক্ষেতের পাশে কয়েকটি কলাগাছের নিচে  ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহত টমাস পাশের বিনোদপুর ইউনিয়নের মুন্সিটোলা(লম্বাটোলা) গ্রামের মো. মর্তুজার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, টমাসের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধি ও বিস্ফোরক আইনে মামলাসহ ৫টি ৫টি মামলা রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার  সাংগঠনিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, বিস্ফোরণে টমাসের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।  ঘটনার সময় ৩/৪ জন আহত হলেও আরও লোকজন ছিল বলে জানা গেছে। তবে তারা পালিয়ে গেছেন। সিআইডির ক্রাইমসিন ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ শুরু করেছেন। টমাস নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। তবে তার সঠিক পদ-পদবীর খোঁজ নেয়া হচ্ছে।  

ওসি আরও বলেন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হতাহতদের খোঁজে হাসপাতালগুলোতে তল্লাশি  করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে আ’ লীগ কর্মী নিহত

১

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

২

সিরাজগঞ্জের এনায়েতপুরে খেলার মাঠের দাবিতে মানববন্ধন

৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

৫

দুর্ভোগের নাম নাটোর বাসটার্মিনাল : একটু বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার

৬