ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১১:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ইসরাত পারভীন কলি (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে নিউ ইসলামপুর মহল্লার আরজু টাওয়ার ভবনের পঞ্চমতলার একটি ফ্লাট (এ-৫) থেকে তার মরদেহ উদ্ধার হয়। কলি সিটি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার মিজানুর রহমানের স্ত্রী। ওই দম্পতি নি:সন্তান ছিলেন। কলির বাবার বাড়ি রংপুর শহরে।

পুলিশ জানায়, মিজানুর কর্মসূত্রে চাঁপাইনবাবগঞ্জ থাকায় ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। মিজানুর ব্যাংকের কাজে ২০ নভেম্বর সিঙ্গাপুর গমন করেন ও মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ফেরৎ আসেন। ফেরৎ আসার পর তিনি স্ত্রীকে ফোনে না পেয়ে  বাড়ির কেয়ারটেকারকে খোঁজ করতে পাঠান।

কেয়ারটেকার ডেকেও ফ্লাট না খোলায় ও দুর্গন্ধ পাওয়ায় বিষয়টি পুলিশে জানান। পুলিশ মঙ্গলবার গভীর রাতে  ঘটনাস্থলে পৌঁছে মিজানুর রহমানের সাথে যোগাযোগ করে। পরে আজ বুধবার সকালে মিজানুর ঢাকা থেকে ফেরার পর তার উপস্থিতিতে বিকল্প চাবি দিয়ে ফ্লাট খুলে শোবার ঘরে বিছানার ওপর কলির মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরাজে বলেন,  কলিকে ২২ নভেম্বর শেষ জীবিত দেখা যায়। তার মরদেহ ২/৩ দিনের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে নি:সন্তান থাকায় কলি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এছাড়া তিনি কিছুটা অসুস্থও ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশ মরেদহ উদ্ধারের পর জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১

আবুল খায়ের গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

২

ঢাবির গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

৩

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

৪

নীলফামারীর তিস্তাপাড়ে অপুষ্টির ঝুঁকিতে শিশু-কিশোর, ব্যাহত স্বাভাবিক বিকাশ

৫

গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

৬