ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৫১ পিএম

ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলার রায়ে বগুড়া পাবনা নাটোরের ব্যবসায়ীসহ ৫ জনের জেলসহ অর্থদন্ড

ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলার রায়ে বগুড়া পাবনা নাটোরের ব্যবসায়ীসহ ৫ জনের জেলসহ অর্থদন্ড

কোর্ট রিপোর্টার : ব্যাংক ঋণের পাওনাদারের টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যানের অভিযোগ এনে দায়েরকৃত পৃথক  পৃথক ৫ টি মামলায়  রায়ে অভিযুক্ত পাবনা, নাটোর ও বগুড়ার ব্যবসায়ীসহ ৫ জনের মেয়াদি কারাদন্ড এবং চেকের সমপরিমান টাকার অর্থদন্ডাদেশ হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান হাবিব পৃথক পৃথক ভাবে  ৫ টি মামলার রায় দেন।

রায়ে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি বগুড়া শাখার পাওনা ঋণের টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক অপর্যাপ্ত কারণে ব্যাংক হতে প্রত্যাখ্যানের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় পাবনার পার্বতীগঞ্জ রোডের আল হেলা ট্রেডার্সের প্রোপ্রাইটর জামিল হোসেনের ১ বছরের কারাদন্ড এবং ৪৫ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আসামি জামিল হোসেন পাবনা সদরের নারায়নপুরের মাহমুদুর রহমানের ছেলে। আইডিএলসি ফাইন্যান্স পিএলসি বগুড়া শাখার পক্ষে মামলাটি দায়ের করা হয়। অপরদিকে ইসলামী ব্যাংক মহাস্থান শাখা তাদের ঋণের পাওনা টাকা আদায়ের জন্য দায়েরকৃত মামলায় আসামি মহাস্থান বাজারের মেসার্স জামান ব্রাদার্স এর স্বত্বাধিকারী আসামি সাইফুজ্জামান চুন্নুকে ১ বছরের কারাদন্ড এবং ৫২ লাখ  ৩০ হাজার ৭২৮ টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়েছে।

তিনি ঋণের টাকা পরিশোধের জন্য ওই ব্যাংকে ওই টাকার চেক দিলে চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক হতে প্রত্যাখ্যান হয়। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানের আছালতজ্জামানের ছেলে। ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখা তাদের ঋণের পাওনা টাকা আদায়ের জন্য দায়েরকৃত মামলায় নাটোর জেলার সিংড়া উপজেলার বালুয়া মাসুয়া মোড়ের মেসার্স কৃষক ভাই বীজ ভান্ডারের পোপ্রাইটর আতিকুর রহমানকে  ১ বছরের কারাদন্ড এবং ২০ লাখ  ৬০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি ঋণের টাকা পরিশোধের জন্য ওই ব্যাংকে ওই টাকার চেক দিলে চেকটি অপর্যাপ্ত তহবিলের কারনে ব্যাংক হতে প্রত্যাখ্যান হয়। তিনি সিংড়ার চাঁদপুর চলনবিল গেট এলাকার আইয়ুব আলীর ছেলে। ওই একই ব্যাংকের অপর মামলায় ওই আসামি আতিকুর রহমানকে ৬ মাসের কারাদন্ড এবং ১৫ লাখ টাকা অর্থ দন্ডের আদেশ দেয়া হয়েছে।

অপর দিকে পাওনাদারের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক ব্যাংক হতে প্রত্যাখ্যানের অভিযোগে দায়েরকৃত মামলার রায়ে নন্দীগ্রামের শিমলানবাজারের হিরা ট্রেডার্সের প্রোপ্রাইটর মুরশিদুল বারীকে ৬ মাসের কারাদন্ড এবং ১০ লাখ  ৫ হাজার ১ শ” টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়েছে। শাজাহানপুর উপজেলার রানীরহাটের এ্যাভিল এগ্রো লিমিটেডের পরিচালক ইয়াপেশ আলী তাদের পাওনা টাকা আদয়ের জন্য এই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলার রায়ে বগুড়া পাবনা নাটোরের ব্যবসায়ীসহ ৫ জনের জেলসহ অর্থদন্ড

১

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল বরিশাল

২

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ পদে ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে এসিআই, আবেদন অনলাইনে

৩

১৫ শিক্ষক নিয়োগ দেবে বুয়েট

৪

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপি’র সংবাদ সম্মেলন 

৫

গ্রামীণ ব্যাংকের পাবনার দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

৬