ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম

নীলফামারীতে তরণীকে মারধরের সেই ভাইরাল ভিডিও’র ঘটনায় গ্রেফতার ১

নীলফামারীতে তরণীকে মারধরের সেই ভাইরাল ভিডিও’র ঘটনায় গ্রেফতার ১

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে বাড়ির আঙিনায় বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ অভিযুক্তদের মধ্যে এজাহার নামীয় ৩নং আসামি রুবিনা বেগকে (১৯) গ্রেফতার করেছে। আজ বুধবার (২৫ নভেম্বর) থানায় মামলা দায়েরের পর রুবিনাকে গ্রেফতার করে পুলিশ। রুবিনা উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারী পাড়ার আসিফের স্ত্রী।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায়এ ঘটনাটি ঘটে। ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সাথে বাড়ির সামনে বসে গল্প করছিলো।

এসময় প্রতিবেশী আব্দুল বাকীর স্ত্রী ও ছেলের বউ এসে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়ার এক পর্যায়ে মেয়েটিকে টেনেহিঁচড়ে আব্দুল বাকীর স্ত্রী ও ছেলের বউ তাদের বাড়ির ভেতরে নিয়ে আঙিনার মধ্যে বেধড়ক মারপিট করে।

আরও পড়ুন

মেয়েটি তাদের হাত-পা ধরে আকুতি জানালেও মেয়েটিকে বিবস্ত্র করে আঘাত করতেই থাকে। পরিবারের ধারণা, মেয়েটির সাথে পরকীয়ার সম্পর্ক আব্দুল বাকীর ছেলে আসিফের, সেই কারণেই মেয়েটিকে মারধর করেছে ছেলের মা ও বউ। উল্লেখিত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে তরণীকে মারধরের সেই ভাইরাল ভিডিও’র ঘটনায় গ্রেফতার ১

১

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

২

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাসেদ গ্রেফতার

৩

নওগাঁয় গাছের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪

বগুড়ায় সরকারি চাকরি, ৩৬ জনের কাজের সুযোগ

৫

দিনাজপুর ঘোড়াঘাটের ফুটপাতে শীতের পোশাক এখনও জমে ওঠেনি কেনাবেচা

৬