বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাসেদ গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: রাসেদ সরদারকে (৪০)নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে কাহালু থানা পুলিশ উপজেলার নারহট্ট ইউনয়নের নারহট্ট সরদার গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মৃত আবু সাইদ সরদারের ছেলে।
আরও পড়ুনকাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারের পর রাসেদকে গতকাল বুধবার বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








