ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩২ পিএম

বগুড়ার শিবগঞ্জে খোলা বাজারে পেট্রোল ডিজেল বিক্রি করায় জরিমানা

বগুড়ার শিবগঞ্জে খোলা বাজারে পেট্রোল ডিজেল বিক্রি করায় জরিমানা, প্রতীকী ছবি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে মেসার্স আকন্দ ট্রেডার্সে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পেট্রোল ও ডিজেল খোলা বাজারে বিক্রি লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার চকপাড়া এলাকার মাদ্রাসাসংলগ্ন মেসার্স আকন্দ ট্রেডার্স’র প্রোপাইটার শহিদুল ইসলাম দীর্ঘ দিনযাবৎ বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও বসতবাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করে আসছে।

উল্লেখিত দোকান মালিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার