ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ০৭:৫০ পিএম

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক নিহত

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক নিহত, প্রতীকী ছবি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে আব্দুর রহমান (৪০) নামে একজন আটোবাইক চালকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার নীলফামারী চৌরঙ্গী মোড়ে পুলিশের মোটরসাইকেলের সাথে অটোবাইকের ধাক্কায় চালক আব্দুর রহমান গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন উদ্ধার করে নীলফামারী আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে রংপুরে স্থানান্তর করা হলে রংপুর না নিয়ে পরিবারের লোকজন ডিমলা হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন

ডিমলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেন। তিনি ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে মৃত্যু: নীরব জনস্বাস্থ্য সংকট

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন : ছাত্রদলের প্রতিবাদ

এক দিনের সফরে আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭

রাজশাহীর চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পে ঘরবন্দি ২০ পরিবার

পাবনার চাটমোহরের শারমিন এখন ‘মাল্টা ভাবি’