ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ০৬:৩৬ পিএম

কার্টনে মিলল নবজাতকের মরদেহ

কার্টন মিলল নবজাতকের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে পড়ে থাকা ওষুধের একটি কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স একদিন হবে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল পৌনে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে আসা ফোন কল থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে একটি ওষুধের কার্টন পড়ে আছে, যেটির ভেতর এক নবজাতকের মরদেহ রয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে কার্টনের ভেতর থেকে কমলা রঙের কাপড় দিয়ে মোড়ানো অবস্থান একটি মেয়ে শিশুর মরদেহ দেখতে পান। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন

এসআই মাহমুদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মশালার আমন্ত্রণ জানিয়ে মার্কিন গবেষককে আটক করল চীন, বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

ময়মনসিংহ মেডিকেলে আগুন : আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের

ভিএআরের ভুলে আবারও প্রশ্নের মুখে প্রিমিয়ার লিগ