ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ০২:২৭ পিএম

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে আরজিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরজিনা বেগম রাজশাহীর কাটাখালী এলাকার মৃত আবদুস সাত্তারের স্ত্রী।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত জানান, আরজিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে যান। সকালে হরিয়ান রেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও বলেন, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহপাখি ব্যবসায়ী গ্রেফতার

যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব : জেমস

বগুড়ার শেরপুরে পুকুরে বিলীন হচ্ছে পাকা সড়ক, ঝুঁকিতে শতাধিক স্থান

অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে বিক্রি হবে ১০ কোটি সবজির চারা