ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ দুপুর

আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু 

আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু, ছবি: সংগৃহীত।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব তা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে সাইকেল র‌্যালী করে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা। র‌্যালিটি শহরের ফেনী সরকারী কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়।সমাপনীতে তিনি এসব কথা বলেন তিনি।
 
এসময় মঞ্জু আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিলো সহনশীল হওয়া। পুলিশের মধ্যে যে ধরনের আচরণ গত ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব দেখা গেছে তা দেখে মনে হচ্ছে এই ঘটনা ইনটেনশনালি ঘটনা হয়েছে। তিনি বলেন, এ ঘটনার পেছনে একটা রহস্যও থাকতে পারে। সারা বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে একটা বার্তাও দেয়ার চেষ্টা হতে পারে ৷
 
আমাদের প্রশাসন, পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে-এ ধরনের আচরণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এ লক্ষণগুলো দেখে আমরা আরেকটা মহাবিপ্লবের সম্ভাবনা দেখতে পাচ্ছি ৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু 

সারা দেশে দোকান-বিপণীবিতান বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে 

শহীদ মীর মুগ্ধর বাবা সিসিইউতে 

অবশেষে বাংলাদেশেবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার মৃত্যু 

রয়টার্সকে তারেক রহমান: জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি