ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৫২ এএম

রোনালদোকে ছাড়াই মাঠে নেমে জয় আল নাসরের 

রোনালদোকে ছাড়াই মাঠে নেমে জয় আল নাসরের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় ম্যাচে পুর্তগিজ তারকা রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছে আল-নাসর। তাকে স্কোয়াডে বাইরে রাখা হলেও জয় ঠিকই পেয়েছে ক্লাবটি। আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার সৌদি প্রো লিগে ম্যাচের শেষ দিকে সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে জয় নিশ্চিত করে দলটি।

ম্যাচের সপ্তম মিনিটে আল নাসরের ঘরের দর্শকদের একটি অংশ রোনালদোর প্রতি সমর্থন জানায়। উঁচিয়ে ধরেন তার নাম ও সাত নম্বর লেখা হলুদ প্ল্যাকার্ড। গত সোমবার ৪১ বছর বয়সী রোনালদো আল-রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচেও খেলেননি। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যেভাবে ক্লাব পরিচালনা করছে, তাতে অসন্তুষ্ট হয়ে রোনালদো খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরও পড়ুন

বিবিসি স্পোর্টসকে সৌদি প্রো লিগ জানিয়েছে, ক্লাবের বিকাশ ও লক্ষ্যে রোনালদোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গে এটিও যোগ করেছে, কোনো ব্যক্তি, যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না। ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। বছরে ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড বেতনের কারণে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন। লিগে ২০ ম্যাচ শেষে আল-নাসর এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে আল-হিলাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ