ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ রাত

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দুও আপস করা হবে না : নীলফামারীতে ইসি মাছউদ

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দুও আপস করা হবে না : নীলফামারীতে ইসি মাছউদ

নীলফামারী প্রতিনিধি: পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দুও আপস করা হবে না জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। এক পার্সেন্ট কারো সাথে আপস করবো না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয় হোক।

কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে, এই ধরণের কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। সে ব্যাপারে আমরা সতর্ক আছি। যেহেতু এটা নতুন একটা জিনিস। এটার সুষ্ঠুতার ব্যাপারে এক বিন্দুও আপস করবো না। এটা আপনাদের মাধ্যমে (গণমাধ্যম) আমরা জাতিকে আশ্বস্ত করতে পারি।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী (প্রিজাইডিং অফিসার) কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে দাবি করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, যে অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি তা নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না। তিনি বলেন, এটা সত্য যে একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে।

আরও পড়ুন

কিন্তু আমি যতদূর জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছুসংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না। অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে। যদি টুকটাক কিছু অস্ত্র থেকেও থাকে, সেটি নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে প্রতিকূল কোনো পরিবেশ সৃষ্টি করবে না বলে আমরা মনে করি।

নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবীর সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দুও আপস করা হবে না : নীলফামারীতে ইসি মাছউদ

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িপাল্লার প্রচারে নারীদের বাধা, সংবাদ সম্মেলন

বগুড়া-৩ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী মহিতের গণসংযোগ

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন, নির্বাচন প্রস্তুতি

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে মানবিক সংসদ তৈরি করবে : মজিবুর রহমান

গাইবান্ধার সাদুল্লাপুরে পাম্পের সংযোগ বিচ্ছিন্ন, শত বিঘা জমিতে বোরো আবাদের অনিশ্চয়তা