ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৪ ০৭:৪২ পিএম

নাটোরের বড়াইগ্রামে উদ্বোধন করা হলো স্বল্পমূল্যের জনতার বাজার

নাটোরের বড়াইগ্রামে উদ্বোধন করা হলো স্বল্পমূল্যের জনতার বাজার, ছবি : দৈনিক করতোয়া

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য জনতার বাজার গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ বাজার থেকে সবধরণের সবজি অপেক্ষাকৃত কমমূল্যে কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দুইদিন এ বাজার চালু থাকবে।

ন্যায্যমূল্যে কৃষকের মাঠ থেকে সবজি সরাসরি ভোক্তার হাতে পৌঁছাতে উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম পৌরসভা ও নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে ‘জনতার বাজার’ নামে এ বাজার চালু করা হয়েছে। রোভার স্কাউট সদস্যরা জনতার বাজারে কেনাবেচায় সহায়তা করবেন।

আরও পড়ুন

উদ্বোধনী দিনে আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি ও ডিমসহ বিভিন্ন সবজি বাজার থেকে অপেক্ষাকৃত কমমূল্যে বিক্রি করা হয়। প্রতি কেজি পেঁয়াজ ১১৫ টাকায়, আলু ৭০ টাকায়, ফুলকপি ৪৫ টাকায়, বাঁধাকপি ৩৫ টাকায় এবং ডিম প্রতি পিছ ১২ টাকা দরে বিক্রি করা হয়। এ ছাড়াও সবধরনের সবজি কেজি প্রতি বাজারের তুলনায় ১০-১৫ টাকা কম দামে বিক্রি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬