ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪ ০৯:১৬ পিএম

মুগদায় লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুগদায় লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউনের লেক থেকে অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) বোরহান উদ্দিন জানান, বুধবার রাতে খবর পেয়ে আমরা মুগদা মডেল টাউনের ই ব্লকের ২ নং রোডের লেক থেকে অর্ধগলিত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই কিশোরকে কেউ হত্যা করে অথবা অন্য কোনো কারণে সে লেকের পানিতে পড়ে মারা গেছি কিনা সে বিষয়টি তদন্ত করছি। ওই কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব’

১

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

২

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

৩

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

৪

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট

৫

শেরপুরে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় প্রবাসী নিহত, আহত ৪

৬