ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ১০:৫০ পিএম

বগুড়ার সোনাতলায় নেট হাউজ পদ্ধতিতে কৃষকের চারা উৎপাদন

বগুড়ার সোনাতলায় নেট হাউজ পদ্ধতিতে কৃষকের চারা উৎপাদন, ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় নেট হাউজ পদ্ধতির মাধ্যমে চারা উৎপাদনে  কৃষকের আগ্রহ বাড়ছে। এই পদ্ধতির মাধ্যমে উৎপাদিত চারা পোকামাকড় ও পশু-পাখির হাত থেকে রক্ষা পাচ্ছে। এছাড়াও রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে কৃষক কম জমি থেকে বেশি চারা উৎপাদন করতে পারছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আজ বুধবার (২৭ নভেম্বর) সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষক নেট হাউজ পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন ধরণের চারা উৎপাদন করছেন। পাশাপাশি এই পদ্ধতিতে কৃষক শসা, টমেটো, বেগুন ও মরিচ চাষ করছেন। প্রতিনিয়ত তারা তাদের রোপণকৃত চারা ও বীজ পরিচর্যায় সময় পার করছেন। এমনকি ওই পদ্ধতিতে কৃষক চারা সংরক্ষণও করছেন।

উপজেলার ফাজিলপুর এলাকার দুই কৃষক বলেন, নেট হাউজ পদ্ধতিতে চারা ও সবজি উৎপাদনে এই এলাকার কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। এই পদ্ধতিতে চারা ও ফসলের ক্ষতি কম হয়। পাশাপাশি কম জমি থেকে বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে  উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এ উপজেলায় নেট হাউজ পদ্ধতি অনুসরণ করে কৃষক শসা, টমেটো, বেগুন, মরিচের পাশাপাশি চারা উৎপাদন ও সংরক্ষণ করছেন। উপজেলার দেড় শতাধিক স্থানে কৃষক নেট হাউজ পদ্ধতি অনুসরণ করে চারা উৎপাদন ও সংরক্ষণ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে নারী দিনমজুরেরাও পাটের আঁশ ছড়াচ্ছেন

রাজশাহীতে হত্যাচেষ্টা অভিযোগের পরপরই আসামি গ্রেফতার

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের দায়ে কারখানা বন্ধ