ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০৩:৩৩ দুপুর

মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দু’বছর পিছিয়ে গেছে : পেন্টাগন

মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দু’বছর পিছিয়ে গেছে : পেন্টাগন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত ১ থেকে ২ বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগে দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সময় বুধবার (২ জুলাই) পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, আমরা অন্তত এক থেকে দুই বছর তাদের কর্মসূচি থামিয়ে দিতে পেরেছি-গোয়েন্দা বিশ্লেষণে এটাই দেখা যাচ্ছে। তিনি ইরানে হওয়া ওই মার্কিন হামলাকে সাহসী ও কার্যকর অভিযান”বলেও অভিহিত করেন।এর আগে গত ২১ জুন যুক্তরাষ্ট্র যখন বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানে হামলা করতে পাঠায়, তখন থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানের পরমাণু কার্যক্রম কেউ কখনও যেমন ধ্বংস হতে দেখেনি, তেমনভাবে শেষ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তবে হামলার পর বেশ কিছু মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া এক প্রাথমিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, মূল অবকাঠামো নষ্ট না হওয়ায় ইরানের কর্মসূচি কেবল কয়েক মাসের জন্য বিলম্বিত হয়েছে। সূত্র : গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন শিল্পী সুরকার অভিজিৎ মজুমদার

১৫ ট্রেইনি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বড় নাকি সমবয়সি, কোন দাম্পত্য বেশিদিন টিকে?

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন