ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৪, ০৯:৫০ সকাল

নারায়ণগঞ্জে ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে  সাকিল মিয়া (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিল মিয়ার বাড়ি গাইবান্ধা জেলায়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ দেখেন। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করলে সকাল সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন ইজিবাইকচালক। রাতের কোনো এক সময় ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে। 


এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল আলম জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল প্রস্তুত করছি। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

উপসাগরীয় দেশগুলোতে ইরানের আক্রমণ 'অবিশ্বাস্যরকম ভুল কৌশল': তুরস্ক

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

লেবানন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সাইরেন

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব