ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৪, ১১:১৫ রাত

সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর অভিযানে ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর অভিযানে ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার, ছবি : দৈনিক করতোয়া

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অভিযানে ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি এলাকার শফিকুল ইসলাম নামে এক রাজমিস্ত্রীর বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান,  সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে সরকারি চাল অবৈধভাবে ক্রয় করে নতুন মাইজবাড়ি এলাকার একটি বাড়িতে রাখা হয়েছে। পরে তারা অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ হওয়া চালগুলো উদ্ধার করে সরকারি গুদামে পাঠানো হয়। এসময় চালের দাবিদার কাউকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট পুনর্গণনার দাবি তুললেন মামুনুল হক

এবার সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয়ী হলেন যারা

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন