ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪ ১০:১৩ এএম

শরীয়তপুরে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের ৪জন নিহত 

শরীয়তপুরে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের ৪জন নিহত 

নিউজ ডেস্ক:  শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবার পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় শেখ রাসেল ক্যান্টমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার যুবকেরই মৃত্যু হয়েছে। 

রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮) ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)। 

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে আরমান, খিদির ও নাবিল নামের তিন যুবক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও গুরুতর আহত হয় সায়েম মাদবর নামের আরেক যুবক। পরে তাকে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যেই মারা যান। 

ঘটনা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ এখনও কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬