ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৯ রাত

হবিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

ছবি: সংগৃহীত, হবিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকার পদ্মা ব্রিক ফিল্ডের সামনে মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে পায়েল গোপ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বিশাল গোপ নামে আরও এক যুবক আহত হয়েছে।

তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত পায়েল গোপ সদর উপজেলার রিচি ইউনিয়নের নারায়নপুর গ্রামের ভানু গোপের ছেলে।

আরও পড়ুন

পুলিশ জানায়, নিহত পায়েল তার খালাতো ভাই বিশাল গোপকে নিয়ে মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ এলাকায় ঘুরতে যায়। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকার পদ্মা ব্রিক ফিল্ডের সামনে মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পায়েল গোপ নিহত হন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আনার পথে নারীর মৃত্যু, পরিবারের অন্য ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক

হবিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

রুমিন ফারহানার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা

পার্বত্য প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের আহ্বান

বান্দরবানে সেনা অভিযান, অস্ত্রসহ গুলিবিদ্ধ জেএসএস সদস্য আটক

ভারতে মাঝ আকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, ৭ আরোহীর সবাই নিহত