রুমিন ফারহানার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা
রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় মামলা হয়েছে। শহীদ মিনারে ফুল দেওয়া ও স্লোগানকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার তামিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এতে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় স্লোগান নিয়ে বিরোধের জেরে বিকেলে আনোয়ার হোসেনের ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তার বাড়ির সামনে গিয়ে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনএর আগে একই ঘটনায় রুমিন ফারহানার কর্মী আহাদ বাদী হয়ে আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ১৪০–১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ২০ ফেব্রুয়ারি রাতে সরাইল শহীদ মিনারে হামলার ঘটনায় আহাদ আহত হন এবং রুমিন ফারহানাকে ফুল না দিয়েই ফিরে যেতে হয়।
ঘটনার পর থেকে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি মামলা ও মিছিলের ঘটনা ঘটছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






