ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৯ বিকাল

পার্বত্য প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের আহ্বান

ছবি: সংগৃহীত, পার্বত্য প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পাহাড়ি আদিবাসীদের বাইরে থেকে নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী এক বিবৃতিতে বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা প্রয়োজন।

বিবৃতিতে নবগঠিত সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

তারা উল্লেখ করেন, মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে পাহাড়ের প্রতিনিধি দীপেন দেওয়ান এমপিকে দায়িত্ব দেওয়া হলেও, অপাহাড়ি এমপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী করা হয়েছে, যা চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন

সংগঠনটির দাবি, বহুজাতির ‘রেইনবো নেশন’ গঠনের অঙ্গীকার বাস্তবায়নে প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করে দ্রুত দপ্তর পুনর্বণ্টন করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ভিত্তি তৈরি করেছিল এবং এর পূর্ণ বাস্তবায়ন এখন জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আনার পথে নারীর মৃত্যু, পরিবারের অন্য ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক

হবিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

রুমিন ফারহানার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা

পার্বত্য প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের আহ্বান

বান্দরবানে সেনা অভিযান, অস্ত্রসহ গুলিবিদ্ধ জেএসএস সদস্য আটক

ভারতে মাঝ আকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, ৭ আরোহীর সবাই নিহত