ভিডিও বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:২৮ দুপুর

রাজশাহীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু। প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজশাহীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম মো. ফাহিম (১৭)। সে নগরীর কাজিহাটা এলাকার তুহিনের ছেলে। রাজশাহীর শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহিম।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

সব দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে দিতে চায় বিএনপি: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

বিশ্বকাপের আগে নিলামে পেলের সেই ‘ঐতিহাসিক জার্সি’