ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৫:৪৫ বিকাল

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ নির্দেশনা

সংগৃহিত,বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ নির্দেশনা

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব সিনিয়র সচিব/সচিব, সব বিভাগীয় কমিশনার ও সব জেলা প্রশাসককে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

এ লক্ষ্যে নিচের ব্যবস্থা গ্রহণ করতে হবে :

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।

অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন

এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : ভূমি প্রতিমন্ত্রী

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

রায়পুর লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় অটোচালককে হত্যার অভিযোগ

মে দিবস: শ্রমিকের মর্যাদা ও অধিকারের প্রতিচ্ছবি

২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত