ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৪:৪২ দুপুর

২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

দেশের ২৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টি ঝরেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার।

আজ শনিবার (২ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরো বলা হয়েছে, সিলেটে ৭৫ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ৬১ মিলিমিটার, দিনাজপুরে ৫৮, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৭, কুড়িগ্রামের রাজারহাটে ৪৫, রাজশাহীতে ২৯, নীলফামারীর ডিমলায় ২০, বগুড়ায় ১৯, রংপুরে ১৫, নোয়াখালীর মাইজদিকোর্টে ১২, সিরাজগঞ্জের তাড়াশ ও কক্সবাজারের আমবাগানে ১১, চট্টগ্রামের ১০, সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও টাঙ্গাইলে ৯ মিলিমিটার, নারায়ণগঞ্জে ৮ মিলিমিটার, ঢাকা ও ফেনীতে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুমিল্লা ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩, চাঁদপুর ও কক্সবাজারে ১ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের ৩ বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আগামী সোমবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

রিয়ালে ফেরার গুঞ্জনে মুখ খুললেন মরিনিও

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে ডাকাত নিহত

অবৈধভাবে নদী দখল করলে প্রশাসন তা মুক্ত করবে: প্রতিমন্ত্রী টুকু

চাকা ঘোরে, শ্রমিকের ভাগ্যের চাকা ঘোরে না