ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৪:৩১ দুপুর

অবৈধভাবে নদী দখল করলে প্রশাসন তা মুক্ত করবে: প্রতিমন্ত্রী টুকু

অবৈধভাবে নদী দখল করলে প্রশাসন তা মুক্ত করবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নদীর যে জায়গা, সেই জায়গাতেই খনন হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখলমুক্ত করবে।

আজ (শনিবার, ২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সারাদেশে খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। কাজেই আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরে পাবে। আজকে আমরা এ নদী খনন কর্মসূচি উদ্বোধন করলাম।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়। আমাদের সরকার জনগণের ও ভোটে নির্বাচিত সরকার। কাজেই বিএনপি যা বলে তাই কিন্তু করে।

আরও পড়ুন

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২ দশমিক ৯২ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে নদী দখল করলে প্রশাসন তা মুক্ত করবে: প্রতিমন্ত্রী টুকু

চাকা ঘোরে, শ্রমিকের ভাগ্যের চাকা ঘোরে না

মহেশপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার‌

কোচিং নয়, স্কুল-কলেজেই হোক শিক্ষার্থীদের দক্ষতা অর্জন: এমপি ফরিদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর বিষয়ে সতর্কবার্তা ইরানের

ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে দুর্ঘটনা, শিশুসহ আহত ৫