ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৪:৩৫ দুপুর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে ডাকাত নিহত

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে ডাকাত নিহত

কক্সবাজারের কক্সবাজার জেলার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নুর হাসান (৩২) ওরফে ‘বাইন্না’ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে আলোচিত একজন ডাকাত হিসেবে পরিচিত।

গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যার পর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আলী সড়কের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর হাসান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে। টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার আগে ওই এলাকায় পাহাড়ি অঞ্চলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় নুর হাসানকে আটক করে রোহিঙ্গারা। পরে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে প্রথমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নুর হাসানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে ডাকাত নিহত

অবৈধভাবে নদী দখল করলে প্রশাসন তা মুক্ত করবে: প্রতিমন্ত্রী টুকু

চাকা ঘোরে, শ্রমিকের ভাগ্যের চাকা ঘোরে না

মহেশপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার‌

কোচিং নয়, স্কুল-কলেজেই হোক শিক্ষার্থীদের দক্ষতা অর্জন: এমপি ফরিদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর বিষয়ে সতর্কবার্তা ইরানের