ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০২:০২ রাত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত, ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা ‘এ’ ইতোমধ্যে ব্যর্থ হয়েছে এবং পরিকল্পনা ‘বি’ আরও বড় ব্যর্থতায় পরিণত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, দ্রুত সামরিক বিজয়ের লক্ষ্য নিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের প্রথম পরিকল্পনা সফল হয়নি। দ্বিতীয় পরিকল্পনাও ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

এছাড়া তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশেষ চুক্তির যে সুযোগ ছিল, তা সর্বশেষ আলোচনার পরই শেষ হয়ে গেছে। আরাগচির মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ায় শেষ পর্যন্ত নিজেদের স্বার্থই ক্ষতিগ্রস্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের এক সদস্য গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নসহ শয্যা উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফেসবুকে প্রেম হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে মিঠাপুকুরে বর

দিনাজপুরের বিরামপুরে বিদেশি মাগুর মাছ জব্দ করে নদীতে ছাড়ায় জনমনে শঙ্কা