ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫ ১১:১০ পিএম

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে ১ লাখ টাকা চাঁদা দাবি করে মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার শীবগঞ্জ রাজ্জাক স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ম্যানেজার বিশ্বনাথ সরকার বাদি হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মামলার আসামি শীবগঞ্জ সারালী গ্রামের এনামুল হকের ছেলে মো. রাসেল ইসলাম (২৮) ও একই এলাকার শামসুল হকের ছেলে পিন্টুসহ ৩/৫ জন বিদ্যানাথ সরকারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

আরও পড়ুন

এ অবস্থায় গত ৮ মার্চ বিকেলে আসামিরা কোল্ড স্টেরেজের ভেতরে প্রবেশ করে পুনরায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় বিদ্যানাথ চিৎকারের চেষ্টা করলে আসামিরা গলায় চাকু ঠেকিয়ে চাঁদার টাকা এক ঘন্টার মধ্যে দিতে হবে উল্লেখ করে বিভিন্ন হুমকি প্রদান করে। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় দিনে দেশজুড়ে ৪৫ পরিবহনে আগুন, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ

১

নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতাম না: বাইডেন

২

গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি

৩

রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৪

বিনা চিকিৎসায় কারাগারেই মৃত্যুর আশঙ্কার কথা জানালেন ইমরান খান

৫

১৩ ঘণ্টা অবরুদ্ধ থেকে অবশেষে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

৬