ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৬ রাত

দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের হার জানাবে ইসি

ছবি: সংগৃহীত, দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের হার জানাবে ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে দুই ঘণ্টা অন্তর অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

নির্দেশনায় বলা হয়েছে, ভোটের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি নির্বাচনি এলাকায় সরকারি রিটার্নিং কর্মকর্তার নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) লগইন করে সংশ্লিষ্ট কেন্দ্রে দুই ঘণ্টা পরপর ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সরকারি রিটার্নিং কর্মকর্তা তা যাচাই করে অনুমোদন দেবেন। অনুমোদনের পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘কপ্ট ড্যাশবোর্ডে’ ওই তথ্য দেখা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়