ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ রাত

দিনাজপুরের বিরামপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেফতার ২

দিনাজপুরের বিরামপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেফতার ২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের নয়ানী খোশালপুর এলাকায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ৪ দিনের মধ্যে থানা পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে তোলা হলে বিচারক দু’জনকে জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ সূত্র জানায়, বিরামপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের কছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৬০) অটোরিক্সা নিয়ে গত বুধবার বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে ফিরেননি। এরপর বৃহস্পতিবার সকালে নয়ানী খোশালপুর পাকা রাস্তা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, যাত্রীবেশি দূর্বৃত্তরা বাবুল হোসেনকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

এঘটনায় থানায় মামলার পর পুলিশ আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরের কেডিসি রোড থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে। অটোরিকশার ব্যাটারি বিক্রি ও অটোরিকশা হেফাজতে রাখাসহ ঘটনার তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে বিরামপুর পৌর এলাকার হাতিডোবা নয়াপাড়া গ্রামের আসমত আলীর ছেলে লিয়ন মণ্ডল (১৯) ও ইসলামপাড়া গ্রামের বিশ্বনাথ দোমাসুর ছেলে সাগর ঋষি দিপুলকে (৩৩) গ্রেফতার করে।

আরও পড়ুন

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতার দুই আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠান। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরামপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেফতার ২

নীলফামারী- ৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

বগুড়ায় তারেক রহমানকে নির্বাচিত করতে মহিলা দলের বিশাল মিছিল

নওগাঁর ৭৮২টি কেন্দ্রের মধ্যে ৩৬৪টি ঝুঁকিপূর্ণ

এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখার ঘোষণা এনসিপি প্রার্থীর

পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও নগদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার