ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৫ ০৬:০২ পিএম

খুলনার বিপক্ষে দারুণ জয় সিলেটের 

খুলনার বিপক্ষে দারুণ জয় সিলেটের 

স্পোর্টস ডেস্ক : জিততে শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ৬ বলে ১৯ রান। শেষ ওভারে রুয়েল মিয়া দ্বিতীয় ও তৃতীয় বলে দুই চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন রনি। কিন্তু এরপর দুই বলে দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। আর সিলেট পায় ৮ রানের দারুণ এক জয়।

এই জয়ে পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সিলেট অবস্থান নিয়েছে ষষ্ঠ স্থানে। আর ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে খুলনা আছে চতুর্থ স্থানে। নিয়মিত বিরতিতে উইকেটের পতনের মধ্যেও খুলনার ব্যাটসম্যানরা সবাই কম-বেশি রান পান। কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো ইনিংস কেউ খেলতে পারেননি। তাতে জয়ও পাওয়া হয়নি তাদের।

ব্যাট হাতে খুলনার উইলিয়ামস বোসিস্ট সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। ৪০ বলে ৫ চারে এই রান করেন তিনি। মোহাম্মদ নাওয়াজ ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস। আর মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৬ বলে ২৮ রান। ৩টি চার ও ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে।

আরও পড়ুন

এর বাইরে দারবিশ রসুলি ১৫, মেহেদী হাসান মিরাজ ১৫ ও আবু হায়দার রনি করেন ১৪ রান। বল হাতে সিলেটের সেরা ছিলেন রুয়েল। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৪৫ রানে ২টি ও রিস টপলি ৪ ওভারে সমান রান দিয়ে নেন ২টি উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের ফায়ার সার্ভিসের সনদ ছিল না

১

মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

২

কক্সবাজারে রির্সোটে আগুনে নিহত ১০ জনের আটজনই একই পরিবারের

৩

লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

৪

বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে : রিজভী

৫

ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’

৬