ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৮:১০ পিএম

ডেঙ্গু : আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৭০

সংগৃহিত,ডেঙ্গু : আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৭০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭০ জন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৪ হাজার ৮৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।

আরও পড়ুন

 
এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার একজন।
 
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

১

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বিএনপির শোক

২

কোনো ধরনের ভোগান্তি নেই, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

৩

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

৪

পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

৫

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, এআইকে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন ট্রাম্পের

৬