ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৯:০৩ পিএম

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জাহিদুল বলেন, চলন্ত বাসে কেউ যদি গান পাউডার মেরে চলে যায়, তাহলে তারও তো জীবনের রিস্ক আছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী

১

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাংলাদেশ ও পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

৩

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে : এমপি মোশারফ

৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু

৫

বগুড়ায় চালু হয়নি ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা 

৬