ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৮:৩৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৪৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনা বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৮, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৪ হাজার ৪৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু

১

বগুড়ায় চালু হয়নি ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা 

২

বগুড়ার সান্তাহারে দুর্বার শিক্ষা বৃডল্ট ও সম্মাননা প্রদান

৩

চমেক হাসপাতালে কেএসআরএম'র আরও দুটি হিমোডায়ালাইসিস মেশিন হস্তান্তর

৪

৩৫ বছর আগের বন্ধুকে আজও ভোলেননি ঐশ্বরিয়া

৫

৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬