লালমনিরহাটের সব সীমান্তে নিরাপত্তা জোরদার
লালমনিরহাট প্রতিনিধি: আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে লালমনিরহাটের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এজন্য জেলার সীমান্ত এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহত্তর রংপুরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের সাথে ভারতের প্রায় ২৪৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের সুরক্ষায় লালমনিরহাট-১৫ বিজিবি, রংপুর-৫১ বিজিবি এবং রংপুর-৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন ফটক, চেকপোস্টসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুনএবিষয়ে কথা হলে লালমনিরহাট ব্যাটালিয়নের(১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের অংশে নজরদারি ও কাঁটাতারের বেড়াসংলগ্ন পাকা সড়কগুলোতে টহল বাড়িয়েছে। তবে সীমান্তবাসীরা জানিয়েছে, তারা কোনো পলাতক ব্যক্তিকে অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেবে না। এ জন্য বিজিবির সাথে তারা প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন

_original_1790485455_original_1790657512_medium_1795870842.jpg)




_medium_1795868684.jpg)
