ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ পিএম

নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৮৪৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১৪৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

১

রাজশাহীতে সাবেক মেয়রসহ আ’লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

২

আড়ংয়ে নিয়োগ, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ

৩

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক মামলায় গ্রেফতার ৩

৪

জনবল নেবে যমুনা ইলেক্ট্রনিক্স, বেতন ১ লাখ ২০ হাজার

৫

নওগাঁর মান্দায় কিশোর হত্যা চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগ

৬