ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আ’লীগের মিছিল, আটক ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আ’লীগের মিছিল, আটক ২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চৌডালা ও রহনপুর ইউনিয়নের মচকইল থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে এক ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের স্থানীয় নেতা হাসান রশিদুজ্জামান বিপ্লবের কর্মী ও সমর্থকরা। থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ওই স্থানে হঠাৎ ঝটিকা মিছিলের পর তৎপর হয় পুলিশ।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়া থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান মিঠু(৫২) ও রহনপুর ইউনিয়নের মচকইল গ্রামের ছাত্রলীগ কর্মী ও আওয়ামী লীগ নেতা বিপ্লবের চাচাতো ভাই মাহবুব হাসান বাবুকে আটক করে।

আরও পড়ুন

ওসি নাজমুল হক জানান, আটককৃতদের আজ শুক্রবার (২৭ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেয়া অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আ’লীগের মিছিল, আটক ২

১

বগুড়ার দুপচাঁচিয়ার মোড়গ্রামকে মডেল ভিলেজ ঘোষণা, পাল্টে যাচ্ছে উন্নয়নের চিত্র

২

বগুড়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

৩

সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায়

৪

বগুড়ার মার্কেটগুলোতে শীতের কাপড়ের যোগান বৃদ্ধি, ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা

৫

বগুড়ার ধুনটে কবর খুঁড়ে কলাগাছ রোপণ করে দখলের অভিযোগ

৬