ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ১০:১২ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক মামলায় গ্রেফতার ৩

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক মামলায় গ্রেফতার ৩

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মমিনুর রহমান(৪২), নোহালী ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোসলেম উদ্দিন(৪১) এবং গঙ্গাচড়া উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য শাহাজুল ইসলাম ওরফে সাজু মিয়া(৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাজার থেকে মমিনুর রহমানকে গ্রেফতার করা হয়। ওই রাতেই নোহালী ইউনিয়নের এতিমখানা মোড় এলাকা থেকে গ্রেফতার হয় মোসলেম উদ্দিন। এর আগে, গত বুধবার ভোরে কোলকোন্দ ইউনিয়নের মটুকপুরে নিজ বাড়ি থেকে শাহাজুল ইসলাম ওরফে সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

মোসলেম উদ্দিন ও মমিনুর রহমানকে গঙ্গাচড়া মডেল থানার ২০২৫ সালের এক সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় এবং শাহাজুল ইসলাম ওরফে সাজু মিয়াকে গঙ্গাচড়া মডেল থানার গত ১০ নভেম্বরের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছবুর বলেন, তিনজনকে পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক মামলায় গ্রেফতার ৩

১

জনবল নেবে যমুনা ইলেক্ট্রনিক্স, বেতন ১ লাখ ২০ হাজার

২

নওগাঁর মান্দায় কিশোর হত্যা চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগ

৩

দুই জা-এর ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই!

৪

মা-কে হারালেন জিৎ গঙ্গোপাধ্যায়

৫

মেঘনা গ্রুপে নিয়োগ, ২৫ বছর বয়স হলেই আবেদন

৬