ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০২:৪৯ পিএম

চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিএনপিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই। দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া যাবে না।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারি অপকর্ম চালাচ্ছে। দলের কঠিন সময়ে এরা পাশে থাকবে না। আওয়ামী লীগের সঙ্গে এখনও তাদের কারও কারও গোপন আঁতাত রয়েছে। বিগত ১৭ বছরও তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলো। এ ধরনের কাউকে বিএনপিতে প্রয়োজন নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে স্বাধীনভাবে কাজ করতে হবে। আইন মেনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

১

শহীদ ডাঃ মিলন দিবসে ঢাবি ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

২

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

৩

ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী

৪

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

৫

আড়াই কিলোমিটার ড্রোনবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘ভার্গবাস্ত্র’র সফল পরীক্ষা ভারতের

৬