আশুলিয়ায় পলিথিনে মোড়ানো ৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
রাজধানীর সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার একটি আন্ডারপাস থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তুগুলো উদ্ধার করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্ডারপাসের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় বস্তুগুলোর সন্ধান পান স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪-এর সদস্যরা।
পরে রাত ১০টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যান।
আরও পড়ুনএ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে। ককটেল সদৃশ বস্তুগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795709269.jpg)



_medium_1795709608.jpg)
_medium_1795690232.jpg)
_medium_1795701423.jpg)
