ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৮:২৪ পিএম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত-ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দেবে সরকার

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত-ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দেবে সরকার

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও গত ১৭ বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মাসিক ভাতা দেওয়ার জন্য অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান।

আজ ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ‘কামান্না দিবস’ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশের একাংশ দখলের ঘোষণা দিয়েছেন।’ এ ধরনের বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ তাদের উসকানিতে পা দেবে না।

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও কিংবা অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না।

মুক্তিযুদ্ধের চেতনায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না জানিয়ে আহমেদ আজম খান বলেন, বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই।

আরও পড়ুন

দেশ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘের সভাপতি।

এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এদিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যারা ভারতে বসে অগ্নি-সন্ত্রাস করছেন তাদের এ দেশে আসতে হলে আইনি কাঠামোর মধ্যে আসতে হবে। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান এবং পুলিশ সুপার (এসপি) আসিস বিন হাসান উপস্থিত ছিলেন। 

এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত-ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দেবে সরকার

১

মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

২

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের সংবাদ মিথ্যা  

৩

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

৪

সুজাতার সঙ্গে সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত সাহেলা

৫

বগুড়া নগর ভবনে হরিজন শ্রমিকদের বিক্ষোভ 

৬