বগুড়ার আদমদীঘিতে দাদনের ফাঁদে পরে স্বামী জেলে দুই সন্তান নিয়ে স্ত্রীর মানবেতর জীবনযাপন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এক চাল ব্যবসায়ীর চড়া সুদের বোঝা শোধ করতে না পেরে চেক ডিজঅনার মামলায় জীবন মহন্ত নামে এক ব্যক্তি এখন কারাগারে। ফলে দুই সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী পলি মহন্ত। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত বুধবার সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর বাজারে চাল ব্যবসার আড়ালে দাদন ব্যবসা করা ব্যক্তির দোকানের সামনে ভুক্তভোগী জীবন মহন্তের স্ত্রী পলি মহন্তসহ স্থানীয়রা অবস্থান নিয়ে বিচার দাবি করেন। পরে উত্তেজিত জনতা বিচার চেয়ে স্লোগান দিতে থাকলে দোকান তালাবদ্ধ করে সটকে পড়ে ওই দাদন ব্যবসায়ীর কর্মচারীরা।
ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানায়, প্রায় ৩বছর যাবৎ চাল ব্যবসার আড়ালে তিনি চালাচ্ছিলেন চড়া সুদের মাধ্যমে দাদন ব্যবসা। ভুক্তভোগির স্ত্রী পলি মহন্ত জানায়, গত ২২ সালে নওগাঁর রানীনগর উপজেলার কয়াকুঞ্চি গ্রামের চাঁপাপুর বাজারের চাল ব্যবসায়ীর কাছ থেকে আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের জীবন মহন্ত আমার স্বামী পারিবারিক প্রয়োজনে ৫০হাজার টাকা নিয়ে খালি একটি চেক জমা দেয়। এরপর থেকে চাল ব্যবসায়ী সুদ হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাড়ে ৬ লাখ টাকা দিয়েছে। এদিকে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় মামলার হুমকি দেয়। একপর্যায়ে ওই চেকে ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করে।
আরও পড়ুনএ মামলায় সম্প্রতি জীবন মহন্তকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। বর্তমানে এক মাস যাবৎ সে জেলে আবদ্ধ রয়েছে। জীবন মহন্ত পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সে জেলে থাকায় তার স্ত্রী পলি মহন্ত তাদের দুই সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত বুধবার সন্ধ্যায় চাঁপাপুর বাজারের চাল ব্যবসায়ীর দোকানের সামনে ভুক্তভোগী জীবন মহন্তের স্ত্রী পলি মহন্ত ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়ে বিচার দাবি করে স্লোগান দেন। এব্যাপরে মোবাইল ফোনে ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে তার মোবাইল বন্ধ পাওযা যায়। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন








