প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৬:৪১ পিএম
শ্রীপুরের গজারি বন থেকে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
শ্রীপুরের গজারি বন থেকে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদ (২০) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মাটিয়াগাড়া এলাকার বন থেকে তার মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত জাহিদ গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিয়াগাড়া এলাকার গভীর গজারি বনের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহতের বাবা হাবিবুর রহমান বলেন, গত বুধবার রাত থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন জাহিদ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।
বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে এসে দেখি আমার জাহিদের হাত পা বাঁধা মৃত দেহ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1795690252.jpg)
