ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৬:০৯ পিএম

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ বছর আগে সংঘটিত এক ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানিয়েছেন।

সাজার পাশপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

মামলার বরাতে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম মাসুম বলেন, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ অগাস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মো. মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন।

পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

নজরুল ইসলাম মাসুম বলেন, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় নবী নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ

১

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

২

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন

৩

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

৪

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনের সঙ্গে এসআর রিনিউএবলের চুক্তি স্বাক্ষর

৫

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

৬