নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন
নেশার টাকা চেয়ে না পাওয়ায় মাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলে রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল নয়টার দিকে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
নিহত নিরু বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম ফকিরের ছেলে রবিউল ফকির দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পরে।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নেশাদ্রব্য কেনার জন্য তার মায়ের কাছে টাকা দাবি করে রবিউল। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করেন। এতে রবিউল ক্ষিপ্ত হয়ে তার মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে। এতে নিরু বেগম মাটিতে লুটিয়ে পরেন।
আরও পড়ুনস্থানীয়রা তাকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে (নিরু) মৃতবলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালিয়ে রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছেন।
ওসি আরও জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1795684730.jpg)

_medium_1795678155.jpg)
_medium_1795669506.jpg)
_medium_1795675747.jpg)
_medium_1795676756.jpg)
_medium_1795680020.jpg)