ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৫১ পিএম

গাজায় ২৪ ঘণ্টায় আরও ১৬ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় ২৪ ঘণ্টায় আরও ১৬ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পশ্চিম অংশে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কোনো ধরনের সতর্কতা ছাড়াই চালানো এ হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলার পর অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা সেখান থেকে আগুনে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

আহতদের শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ভবনটির ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। ভোরের দিকে ঘনবসতিপূর্ণ ওই এলাকায় হামলাটি চালানো হয়। সেখানে বাড়িঘর ও আশপাশের সড়কের পাশে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু পরিবার।

আরও পড়ুন

এদিকে গাজা সিটিতে শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শহরের দারাজ এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এছাড়া আত-তাওয়াম ও জাবালিয়া এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। 

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই কমান্ডার নাঈম আবু নাহল ও মোহাম্মদ আবু আল-ওউফ নিহত হয়েছেন। এ হামলার মাধ্যমে গাজায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে ইসরায়েল বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২৪ ঘণ্টায় আরও ১৬ ফিলিস্তিনিকে হত্যা

১

আমরা একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

২

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

৩

ভারতে 'খুন হওয়া' সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

৪

 ‘যাত্রা বিরতি’তে মোশাররফ করিমের সঙ্গী শিমু ও দীঘি

৫

টেস্ট সিরিজে একচ্ছত্র আধিপত্য প্রোটিয়াদের, হোয়াইটওয়াশ বাংলাদেশ

৬