ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৮:১৩ পিএম

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ।

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘমেয়াদি ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ। সংগীতশিল্পে ধারাবাহিক অবদানের পাশাপাশি নতুন মৌলিক গান নির্মাণ, প্রযোজনা ও প্রকাশে নিয়মিত বিনিয়োগ করে আসছেন তিনি। শিল্পের প্রতিকূল সময়েও নতুন সংগীত সৃষ্টিতে তার অবিচল অঙ্গীকার এবং ধারাবাহিক কার্যক্রম সংগীতাঙ্গনে আলাদা গুরুত্ব পেয়েছে। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের কাজের সুযোগ সৃষ্টি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায়ও ভূমিকা রেখেছেন ধ্রুব গুহ। সব মিলিয়ে সংগীতশিল্পের বিকাশে তার সামগ্রিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই সিজেএফবি এই বিশেষ সম্মাননা দিচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। সেখানেই তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের সংবাদ মিথ্যা  

১

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

২

সুজাতার সঙ্গে সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত সাহেলা

৩

বগুড়া নগর ভবনে হরিজন শ্রমিকদের বিক্ষোভ 

৪

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

৫

সরকার শুল্ক কমালেও বগুড়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে ফল

৬