ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০১:২৪ পিএম

আড়াই কিলোমিটার ড্রোনবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘ভার্গবাস্ত্র’র সফল পরীক্ষা ভারতের

আড়াই কিলোমিটার ড্রোনবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘ভার্গবাস্ত্র’র সফল পরীক্ষা ভারতের

প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ‘ভার্গবাস্ত্রের’। যে কোনও ছোট মাপের ড্রোন শনাক্ত করে সেগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে এগুলির।

রাজস্থানের পোখরানে সফল ভাবে পরীক্ষিত হল ভারতের ‘ভার্গবাস্ত্র’। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ভার্গবাস্ত্রের। তাতে সফল ভাবে উত্তীর্ণ হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা।

ড্রোন ধ্বংসকারী ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে ‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএল)। ‘মাইক্রো মিসাইলের’ উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটি। যা আগামী দিনে ড্রোন হানার মোকাবিলা করতে এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।

বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে অন্যতম প্রচলিত হাতিয়ার ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘর্ষে ড্রোনের বহুল ব্যবহারের খবর প্রকাশ্যে এসেছে। এমনকি গত বছরে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়েও ড্রোনের ব্যবহার হয়েছে। পাকিস্তানের দিক থেকে ড্রোন হামলা চালানো হলেও তার বেশির ভাগই প্রতিহত করে দিয়েছে ভারতীয় বাহিনী। উদ্ভূত ভূরাজনৈতিক পরিস্থিতিতে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার উপরে নজর দিচ্ছে দিল্লি। ‘ভার্গবাস্ত্র’ তৈরিও হয়েছে সেই লক্ষ্যেই।

আরও পড়ুন

প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ‘ভার্গবাস্ত্রের’। যে কোনও ছোট মাপের ড্রোন শনাক্ত করে সেগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে এগুলির। এর আগে ওড়িশার গোপালপুরে এক দফা পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ‘ভার্গবাস্ত্রের’। এ বার পোখরানে এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। এ বারের পরীক্ষায় এই ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার নকশাও পরীক্ষা করে দেখা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই কিলোমিটার ড্রোনবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘ভার্গবাস্ত্র’র সফল পরীক্ষা ভারতের

১

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

২

চট্টগ্রামে শাহ আমানত মাজারে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ২

৩

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

৪

বিয়ের ছবি প্রকাশ মিমির

৫

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬